বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

খুশখুশে কাশি থেকে মুক্তির ঘরোয়া উপায়

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৩ জুন, ২০২২

একে তো করোনার প্রভাব, তার সঙ্গে ঋতু পরিবর্তন। এই সময়টাতে অনেকেই ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে থাকে। যে কারণে দীর্ঘদিন থেকে যায় শুকনো কাশি। এমন কাশি বেশিক্ষণ চললে মুখের ভিতরটাও শুকনো লাগে। অসুবিধা হয় খাবার গিলে খেতে। যে কারণে মাঝেমধ্যেই অস্বস্তিকর পরিস্থিতিতে পরতে হয়। তাই শুকনো কাশি মুক্তি পেতে আমরা অনেক ধরনের ওষুধ খেয়ে থাকি।

তবে ওষুধ ছাড়াও ঘরোয়া উপায়ে এর থেকে মুক্তির উপায় রয়েছে।

মধু

মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে। তাই ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের সঙ্গে সহজেই লড়াই করার ক্ষমতা রাখে মধু। গলায় ব্যথা হোক বা খুসখুস করুক, মধু খানিকটা আরাম দেবেই। গরম জলে দুই চামচ মধু ঢেলে খেতে হবে রোজ দু’বার করে। তাতে অনেকটাই আরাম পাবে গলা।

আদা

অনেক প্রকার জটিল রোগের মহৌষধ আদা। বিশেষ করে কোনো ধরনের সংক্রামক রোগের ক্ষেত্রে খুবই কার্যকর। কাশি না কমলে বাড়িতেই আদা দিয়ে চা করে খাওয়া যায় দিনে একাধিকবার। অন্য খাবার খাওয়ার সময়ে সঙ্গে একটু আদা দেওয়া চা রাখা যায়। তাতে খাবার গিলতে সুবিধা হয়।

কুসুম গরম পানি ও লবণ

আমরা কম-বেশি অনেকেই জানি লবণ জীবাণু তাড়াতে সাহায্য করে। তাই কুসুম গরম পানিতে লবণ ফেলে মাঝে মধ্যেই গার্গল করা যেতে পারে। সংক্রমণের কারণে শরীরে যে জীবাণু ঢুকেছে, তার সঙ্গে লড়তে পারে লবণ। লবণপানি গার্গল করলে,সঙ্গে সঙ্গেই যে কমে যাবে কাশি, এমন নয়। কিন্তু দু-তিন দিন টানা করলে গলা অনেকটাই ভাল হয়ে উঠবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh