মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

 

কুলাউড়ায় বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি কতৃক প্রথম মাদ্রাসা শিক্ষা মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৭জানুয়ারি) দুপুর ২ টায় উপজেলার দক্ষিণ বাজারে দক্ষিণ দাওয়া পার্টি সেন্টারে শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এ এইচ এম বজলুল হক এর সভাপতিত্বে ও সেক্রেটারি মো: জালাল উদ্দিন এবং শিক্ষক এবাদুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিপিএইচ ইস্পাত লি: এর হেড অফ সেলস কর্পোরেট মো.এনামুল ইসলাম, শ্রীপুর জালালীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: শামসুল হক, মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. ওবাইদুল্লাহ, হিঙ্গাজিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মুনতাকিম, গনকিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও আবু আইয়ুব আনসারী, কুলাউড়া পুস্তক বিতানের সভাপতি খন্দকার আব্দুস সোবহান, অধ্যক্ষ ফয়জুর রহমান, শফিকুল ইসলাম, সাংবাদিক মহি উদ্দিন রিপন প্রমুখ।

আলোচনায় বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন ও এর অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে বৃত্তি পরীক্ষায় আর্থিক সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই বৃত্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানান সমিতির সদস্যরা।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh