বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

কুলাউড়ায় সাপ্তাহিক সীমান্তের ডাকের পরিচালক ও স্কটল্যান্ড প্রবাসী মাহফুজ আহমেদকে সীমান্তের ডাক পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এ লক্ষে শনিবার (৭ ফেব্রুয়ারী) রাতে চৌমুহনীস্থ মনিহার ম্যানশনে সীমান্তের ডাক পত্রিকার কার্যালয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় ও চা চক্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ছাত্রনেতা আলমগীর আলম সাহান, সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক সঞ্জয় দেবনাথ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সীমান্তের ডাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার নাজমুল বারী সোহেল, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা শাখার সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ঢাকায় কর্মরত সাংবাদিক শরিফ আহমেদ,সীমান্তের ডাকের বার্তা সম্পাদক তারেক হাসান, রিপোর্টার শেখ বদরুল ইসলাম রানা ও মো:কৌসিক আহমদ তানজিম প্রমুখ। এসময় সীমান্তের ডাকের পরিচালনা পরিষদের অন্যতম সদস্য স্কটল্যান্ড প্রবাসী মাহফুজ আহমেদ সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকাকে জনমানুষের কাছে পৌঁছে দিতে এবং সত্য ও ন্যায়ের পক্ষে লিখনীর মাধ্যমে পত্রিকাটিকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পত্রিকার সকলকে কাজ করার আহবান জানান। অনুষ্ঠান শেষে সীমান্তের ডাক পরিবারের পক্ষ থেকে পত্রিকার পরিচালক মাহফুজ আহমদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে পত্রিকার সাথে নতুন যুক্ত হওয়া দুই প্রতিনিধিকে কার্ড হস্তান্তর করেন সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh