বুধবার, ২৭ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

আনুষ্ঠানিক সম্প্রচারে দেশের ৩৮তম চ্যানেল গ্লোবাল টিভি

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

‘বিশ্বময় প্রতিদিন’ স্লোগান নিয়ে পূর্ণাঙ্গ ও বাণিজ্যিক সম্প্রচারে আসছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গ্লোবাল টেলিভিশন’। দীর্ঘদিন পরীক্ষামূলক সম্প্রচারে থাকার পর আজ বৃহস্পতিবার (৩০ জুন) থেকে পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে দেশের ৩৮তম এই টেলিভিশন চ্যানেলটি।

ইতিমধ্যে এ বিষয়ে সকল প্রস্তুতি নিয়েছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গ্লোব ফার্মা গ্রুপের মালিকানাধীন টিভি স্টেশন সংশ্লিষ্টরা। বিকেল ৪টায় অনএয়ারের মাধ্যমে চ্যানেলটি আনুষ্ঠানিকতা শুরু করতে যাচ্ছে।

বর্তমানে তেজগাঁও শিল্প এলাকায় নিজস্ব ভবনে টেলিভিশনটির কার্যক্রম চলছে। সংবাদ এবং অনুষ্ঠানে মূলত বাঙালি সংস্কৃতি প্রতিফলনের প্রত্যয় নিয়ে গ্লোবাল টেলিভিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। সম্প্রচারের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সর্বাধুনিক এইচডি প্রযুক্তি।

গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেড’র সহযোগী প্রতিষ্ঠান গ্লোব মাল্টিমিডিয়া লিমিটেড।

গ্লোবাল টেলিভিশনের মালিক নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মামুনুর রশীদ কিরণ। গ্লোব ফার্মা গ্রুপের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হোসেন।

গ্লোবাল টিভির প্রধান নির্বাহী (সিইও) ও প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান বার্তা সম্পাদক মনজুরুল আলম পান্না, অ্যাসাইনমেন্ট এডিটর অ্যান্ড ক্রাইম চীফ আনিসুর রহমান সাব্বির , নিউজ এডিটর মাহতাব শফি ও শান্তনু চৌধুরী।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh