রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় ছিনতাই ও চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় ছিনতাই, ডাকাত ও মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ জানুয়ারি) রাতে উপজেলা জয়চণ্ডী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সোমবার (২ জানুয়ারি) সকালে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলো কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে মো. মোস্তাফিজুর রহমান ফুল, একই এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে আশরাফ হোসেন রনি ও মৃত রমজান আলীর ছেলে ফখরুল ইসলাম।
তাদের মধ্যে ফুল ও রনি ছিনতাই-ডাকাত দলের এবং ফখরুল মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।
পুলিশ জানায়, রোববার রাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সার্বিক দিকনির্দেশনায় ও থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স জয়চণ্ডীর আছুরীঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।
ওসি মো. আব্দুছ ছালেক বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে কুলাউড়াসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ গুরুতর বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। তাদেরকে সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ ছাড়া শীত মৌসুমে চোর-ডাকাত রুখতে স্বস্ব এলাকার জনপ্রতিনিধিসহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন ওসি আব্দুছ ছালেক।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh