সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

জুড়ীতে নবাগত ইউএনও’র যোগদান

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রঞ্জন চন্দ্র দে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা নবাগত ইউএনওর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

নতুন ইউএনও রঞ্জন চন্দ্র দে’র বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলায়। তিনি এর আগে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ৩৪ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন। দায়িত্ব গ্রহণকালে তিনি জুড়ী উপজেলার সকল জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন সিলেট বিভাগীয় চার্জ অফিসার হিসেবে পদায়িত হওয়ায় আজ নতুন ইউএনওর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh