বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় কমিউনিটি নেতা রহমত আলীকে সংবর্ধনা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

কুলাউড়ায় কালের কণ্ঠ পত্রিকার পাঠক সংগঠন শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের সভাপতি, বিশিষ্ট কমিউনিটি নেতা ও সমাজসেবক রহমত আলী সোয়েবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে কুলাউড়া পৌর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে শুভসংঘের উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন রিপনের সঞ্চালনায় বক্তব্য দেন সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য দেন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের সভাপতি রহমত আলী সোয়েব। এসময় বক্তব্য দেন কালের কণ্ঠ প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্ঠা মাহফুজ শাকিল, বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার সহ-সভাপতি মাসুক আহমদ, শুভসংঘের সাংগঠনিক সম্পাদক আজহার মুনিম শাফিন, প্রচার সম্পাদক মিফতা আহমদ রাফি, বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রায়হানুল ইসলাম রাহী প্রমুখ। অনুষ্ঠান শেষে শুভসংঘের পক্ষ থেকে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা রহমত আলী সোয়েবকে সম্মাননা স্মারক তুলে দেন শুভসংঘের সদস্যরা।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh