বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় সাংবাদিকদের সাথে প্রবাসী আজাদের মতবিনিময়

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

 

ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি কর্তৃক অনুমোদিত ইংরেজি ভাষা শিক্ষা এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রফিক’স কুলাউড়ায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেছেন বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতা, ইউনাইটেড রয়েল্স ক্লাবের বোর্ড চেয়ারম্যান মোঃ আজাদ আহমদ। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৮টায় কুলাউড়া স্টেশন রোডস্থ রফিক’স ক্যাম্পাসের কার্যালয়ে আজাদ আহমদের প্রবাস গমন উপলক্ষে এই মতবিনিময়ের আয়োজন করে রফিক’স কুলাউড়া। মতবিনিময়ে বক্তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে ইংরেজি ও কম্পিউটার শিক্ষার কোনো বিকল্প নেই মন্তব্য করে রফিক’স কুলাউড়ার উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

রফিক’স কুলাউড়ার সিইও রফিক সুমনের সভাপতিত্বে ও কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিলের পরিচালনায় এসময় মতবিনিময়ে অংশ নেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি মোঃ মোক্তাদির হোসেন, জুড়ী ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক আব্দুল আজিজ, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, আজকের পত্রিকার প্রতিনিধি এস আলম সুমন, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, সাপ্তাহিক আমার কুলাউড়ার ব্যবস্থাপনা সম্পাদক মিফতা আহমদ রাফি, প্রত্যয়’র প্রতিষ্ঠাতা আজহার মুনিম শাফিন, রফিক’স কুলাউড়ার হেড অব ম্যানেজমেন্ট আজিম শাওন, ল্যাংগুয়েজ ইন্সট্র্যাক্টর নাজমুল ইসলাম, এক্সিকিউটিভ এবং কম্পিউটার প্রশিক্ষক রাশেদ চৌধুরী, এক্সিকিউটিভ ছালিম আহমেদ ও অফিস এক্সিকিউটিভ আব্দুস সামাদ। এসময় প্রবাসী আজাদ আহমদের কন্যা আনিসা ও রাইসাও উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে প্রবাসী ব্যক্তিত্ব আজাদ আহমদের পক্ষ থেকে সাংবাদিকদের সম্মানার্থে এক চা-চক্র অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh