শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

বাংলাদেশে শুক্রবার থেকে রোজা শুরু

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই শাবান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশে রোজা শুরু হচ্ছে আগামী শুক্রবার (২৪ মার্চ) থেকে। আজ বুধবার (২২মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

বৃহস্পতিবার রাত থেকে তারাবির নামাজ ও সেহরি খাওয়া শুরু করবেন রোজাদারেরা। আর শুক্রবার প্রথম দিনের রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

জাতীয় চাঁদ দেখা কমিটির এ বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশেও শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ায় বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh