সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় গরুতে ধান খাওয়া নিয়ে কান ‘কাটা পড়ল’ বৃদ্ধের

নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ধান খাওয়ায় আটকে রাখা গরু ছাড়িয়ে আনতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলায় কান কাটা পড়েছে বৃদ্ধের। উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পুশাইনগর গ্রামে গত শুক্রবার এ ঘটনা ঘটে।

আহত নগেন্দ্র কুমার ঘোষ (৭৫) দুদিন ধরে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চান মিয়া ও তার ছেলে মাক্কু মিয়াকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, পুশাইনগর গ্রামের বাসিন্দা নগেন্দ্র ঘোষের গরু ধলিয়া বিলে প্রতিবেশী সুরুজ মিয়ার বোরো ধান খাওয়ায় তিনি গরুটি আটকে রাখেন। নগেন্দ্র খবর পেয়ে গরু ছাড়িয়ে আনতে গেলে সুরুজ মিয়ার ভাই মাক্কু মিয়া বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মাক্কুসহ তার স্বজনরা দা ও লাঠিসোঁটা নিয়ে নগেন্দ্রর ওপর হামলা চালান। এ সময় হামলাকারীদের ধারালো দায়ের কোপে নগেন্দ্রর বাম কান কেটে ঝুলে যায়। তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেটে ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার রাতে নগেন্দ্রর স্ত্রী অনিতা রানী ঘোষ বাদী হয়ে মাক্কু মিয়াসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা করেন।

নরেন্দ্রর চাচাতো ভাই অরবিন্দু ঘোষ বিন্দু রোববার বিকেলে বলেন, নরেন্দ্রর কান এখনো জোড়া লাগানো যায়নি। তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, মামলার বাকি আসামিদের তারা গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh