শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

শ্রীমঙ্গলে ট্রেন চাইনচ্যুত, সারাদেশের সাথে সিলেটের ট্রেন চলাচল বন্ধ

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শনিবার, ২০ মে, ২০২৩

 

মৌলভীবাজারের লাউয়াছড়ায় শনিবার ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৩ বগি চাইনচ্যুত হয়েছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ঘটনার পর থেকে সারা দেশের সাথে সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ পরিদর্শক( এস আই) রায়হান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সিলেট আখাউড়া রেল সেকশনের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস আন্তনগর ট্রেনের ইঞ্জিন ও ৩ টি বগি লাইনচ্যুত হয়।
প্রাথমিক ভাবে জানা গেছে বৃষ্টিতে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় একটি গাছ রেল লাইনের ওপর হেলে থাকে । ওই গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উদয়ন এক্সপ্রেস আন্তনগর ট্রেনের ইঞ্জিন ও ৩ টি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh