সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু

রাজনগরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩
মৌলভীবাজারের রাজনগরে আয়েশা বেগম (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাজনগর থানা পুলিশ কামারচাক ইউনিয়নের হাটিকরাইয়া  গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করে। তিনি উপজেলার কামারচাক ইউনিয়নের পঞ্চানন্দপুর গ্রামের আনকার মিয়ার মেয়ে। এই ঘটনায় গৃহবধূর স্বামী
সিএনজি অটোরিকশা চালক মো. শীষ আলী (২৫) কে আটক করা হয়েছে।
রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন,  প্রাথমিকভাবে মনে হয়েছে মেয়েটি আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ ব্যাপারে স্পষ্ট হওয়া যাবে। নিহতের স্বামীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়,  রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের পঞ্চানন্দপুর গ্রামের আনকার মিয়ার মেয়ে আয়েশার  ৩-৪ মাস আগে বিয়ে হয়। স্বামী একই ইউনিয়নের হাটিকরাইয়া গ্রামের হবিব উল্লাহর ছেলে শীষ ।নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঘুম থেকে ওঠা নিয়ে স্বামী ও শাশুড়ীর সাথে ঝগড়া করে আয়েশা। পরে তার ঝুলন্ত দেহ পাওয়া।  যায়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh