শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

কুলাউড়া পৌরসভায় ৪৮ লক্ষ টাকা ব্যয়ে ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়ার পৌরসভায় ধারাবাহিক উন্নয়ন কাজের অংশ হিসেবে ২নং ওয়ার্ডে রেলক্রসিং-ইসলামাবাদ কবরস্থান পর্যন্ত ৩০০ মিটার ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গত ১৪ অক্টোবর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আই ইউ আই ডিপি প্রকল্পের আওতায় ৩৮ লক্ষ ৭৬ হাজার ১শত ৩৮ টাকা ব্যয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী গৌরা দে, পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর কায়সার আরিফ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান সুমন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী (ছোহেল), রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি মো. নজমুল হক, যুগ্ম সম্পাদক আব্দুল খালিক, মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মো. মোর্শেদ আলমসহ পৌরসভার সহকারী প্রকৌশলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন কুলাউড়া উত্তরবাজার জামে মসজিদের ইমাম ও জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ মাদ্রসার প্রিন্সিপাল মাওঃ মাহমুদুর রহমান (ইমরান)।
এদিকে গত ১৫ অক্টোবর একই প্রকল্পের (২য় পর্যায়ের) আওতায় পৌরসভার ১নং ওয়ার্ডের সোনাপুর গ্রামে ৯,৬১,০৯৫ টাকা ব্যয়ে নির্মিত ৮০ মিটার ড্রেনের ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। এসময় ওয়ার্ড কাউন্সিলর মোঃ লোকমান আলী, পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ কামরুল হাসান, ঠিকাদারী প্রতিষ্ঠান প্রধান মহিবুর রহমান কোকিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন কুলাউড়া থানা জামে মসজিদের ইমাম ও নিজামিয়া বিশকুটি এতিমখানার শিক্ষক হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুছ ছালাম।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh