শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ার নতুন ইউএনও মহিউদ্দিন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করতে যাচ্ছেন সিলেট বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো. মহিউদ্দিন।
মঙ্গলবার (১২ মার্চ) সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে মহিউদ্দিনকে পদায়নের তথ্য জানানো হয়।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বাসিন্দা মো. মহিউদ্দিন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে ২০১৭ সালে ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। চাকরিজীবনের শুরুতে তিনি নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার এবং পরবর্তীতে নীলফামারী জেলার জলঢাকা উপজেলা ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় গমন করেন। সেখান থেকে ফিরে সিলেট বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালনকালে তাকে কুলাউড়ার ইউএনও হিসেবে পদায়ন করা হয়।

খুব শীঘ্রই কর্মস্থলে যোগদান করবেন বলে জানিয়ে এক প্রতিক্রিয়ায় নতুন ইউএনও মো. মহিউদ্দিন বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাবাসীকে সর্বদা সেবা দেওয়ার চেষ্টা করে যাবো।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh