শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

কুলাউড়ায় নিয়ম ভেঙে যত্রতত্র গাড়ী পার্কিং অর্ধশত গাড়ির চাবি জব্দ

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
মৌলভীবাজারের কুলাউড়ায় ফুটপাত দখল করে যত্রতত্র গাড়ি পার্কিং ও যানজট নিরসনে অভিযান চালিয়েছে প্রশাসন।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে পৌর শহর এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অভিযানকালে নিয়ম না মানার কারণে অর্ধশত গাড়ির চাবি জব্দ করা হয়।
জানা গেছে, কুলাউড়া শহরে যানজট বেড়ে যাওয়ায় সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের সকল সিএনজি স্টেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের নিয়ে যানজট নিরসনকল্পে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, থানার ওসি মো. গোলাম আপছারসহ সেনাবাহিনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
তারপরও চালকরা নিয়ম না মানায় সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সেনাবাহিনী ও থানাপুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযানের নেতৃত্বদানকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, অভিযানকালে নিয়ম না মানার কারণে অর্ধশত গাড়ির চাবি জব্দ করা হয়।
ভবিষ্যতে নিয়ম অমান্য করবে না- এমন শর্তে বিকেলে চাবিগুলো চালকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। কুলাউড়া শহরকে যানজটমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh