শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কুলাউড়ার কায়ছল ইসলাম

মো : মহি উদ্দিন
  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কৃতিসন্তান ও যুক্তরাজ্য প্রবাসী কায়ছল ইসলাম। জিসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্ঠা মন্ডলী ও সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে কায়ছল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করে দায়িত্ব দেয়া হয়। গত ২৯ নভেম্বর জিসাসের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা ও সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করা হয়। জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ভরে স্বরণ করেন এবং বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে কায়ছল ইসলাম জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ তার শুভাকাঙ্খীরা।
উল্লেখ্য, কায়ছল ইসলামের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে। তিনি কাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও সিলেট মদনমোহন কলেজ ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh