শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

কুলাউড়ায় ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়ায় থানাপুলিশের মাদকবিরোধী অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে কারাগারে প্রেরণ করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন কুখ্যাত মাদক ব্যবসায়ী হবিব, রাহেল মিয়া, রশিদ আহমদ লিটন ও সোহেল আহমদ।
থানা সূত্রে জানা যায়, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান নির্দেশনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই আমির হোসেন আমু, হাবিবুর রহমান, সুজন তালুকদার ও এএসআই আরিফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১৮০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ওসি মো. গোলাম আপছার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh