রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় মশার কয়েলের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কৃষকের ৪ গরু

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়ায় মশার কয়েল থেকে লাগা আগুনে ৪টি গরু পুড়ে মারা গেছে। বৃহস্পতিবার (১ মে) ভোরে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামে আব্দুস শহীদ নামের এক কৃষকের গোয়াল ঘরে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস শহীদ জানান, প্রতিদিনের ন্যায় গোয়ালঘরে রাতে তারা কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর ৫টার দিকে ঘুম ভাঙলে গোয়ালঘরে আগুন দেখে তিনি চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
পরে কোনোভাবে আগুন নিয়ন্ত্রণ করা গেলেও গোয়ালে থাকা ৪টি গরু পুড়ে মারা যায়। ঘরসহ এতে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh