বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়ায় রেলওয়ে কলোনিতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২

কুলাউড়া পৌর এলাকার রেলওয়ে স্টেশন কলোনিতে রান্না ঘরের চুলার আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার (২৮ মার্চ) দুপুরে দক্ষিণ রেলওয়ে কলোনিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের প্রায় ২ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ রেলওয়ে কলোনির বাসিন্দা নাছিমা বেগমের ঘরে হঠাৎ আগুন ধরে যায়। তখন পার্শ্ববর্তী ঘর আব্দুল মান্নান ও হাবিবুর রহমানের আংশিক ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টাখানেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
নাছিমা বেগম সাংবাদিকদের জানান, দুপুরে রান্নার জন্য চুলায় আগুন ধরাতে গেলেই হঠাৎ এ অগ্নিকাণ্ড ঘটে। দ্রুত স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সুলায়মান আহমদ বলেন, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাখানেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh