বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

সিলেটে ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের শুভ সূচনা

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

 সম্প্রতি রাজধানীতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ডিবিএল গ্রুপ সিলেটের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলস্থ ৬৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) শেখ ইউসুফ হারুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম আখতার হোসেন, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এ কাদেরসহ আমন্ত্রিত অতিথিরা।

অর্থনৈতিক অঞ্চলের ১৬৭ দশমিক ৬ একর বরাদ্দকৃত জায়গায় ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে মোট ১০টি শিল্প ইউনিট প্রতিষ্ঠা করা হবে যেখানে প্রায় ছয় হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh