বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কেবিসি নিউজের বার্তা প্রধানের মাতৃবিয়োগ

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২

কেবিসি নিউজের বার্তা প্রধান ও কুলাউড়া  ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই এর মাতা রোকেয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৫ জুন) বিকেল ৫টার দিকে তিনি সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মৃত্যুকালে তিনি কুলাউড়া পৌরসভার সাবেক কমিশনার মতিউর রহমান মতই ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক,কেবিসি নিউজের বার্তা প্রধান  এম আতিকুর রহমান আখইসহ ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পারিবারিকসূত্রে জানা যায়, বুধবার দুপুরে রোকেয়া বেগম জয়পাশাস্থ নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।সেখানে বিকেল ৪টায় পৌঁছার পর তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪.৪০ টার দিকে তিনি মারা যান।মরহুমার মরদেহ  কুলাউড়ায় নিয়ে আসার পর রাত সাড়ে ১০ টায় তার নিজ গ্রাম কুলাউড়া পৌরসভাধীন জয়পাশাস্থ দক্ষিণ জয়পাশা জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh