সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

এবারের বিশ্বকাপ জিতে বাংলাদেশিদের সঙ্গে উদযাপন করতে চায় আর্জেন্টিনা

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৩ জুলাই, ২০২২

চলতি বছরের নভেম্বরে কাতারে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ আসর। তৃতীয় বারের মতো শি‌রোপা জিতে আর্জেন্টিনা বাংলা‌দে‌শি ভক্তদের সঙ্গে নিয়ে উদযাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা সফররত আর্জেন্টিনার পররাষ্ট্রনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্লাউদিও হাভিয়ের রসেনওয়াইগ।

মঙ্গলবার (১২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষিক পরামর্শ প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই করে বাংলাদেশ ও আর্জেন্টিনা।

ঢাকার পক্ষে স্মারকটিতে সই করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমেদ চৌধুরী। আর্জেন্টিনার প‌ক্ষে দেশ‌টির পররাষ্ট্রনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্লাউদিও সই করেন। এমওইউ সই শে‌ষে আর্জেন্টিনার পররাষ্ট্রনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ব‌লেন, আমাদের রাষ্ট্রদূত বলছিলেন, এ দেশে মেসি-ম্যারাডোনার বহু পাগল ভক্ত রয়েছে। আমরা তাদের উদ্দেশে বলতে চাই, আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। আমরা কাতার থেকে বিশ্বকাপ জয় করেই সেই উদযাপনটা একস‌ঙ্গে করতে চাই।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh