বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তারের আত্মাহত্যা

নিউজ ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তার ছুটিতে গ্রামের বাড়িতে এসে ‘আত্মহত্যা’ করলেন
নিহত লাবনী আক্তার মাগুরার শ্রীপুর উপজেলার কাদের পাড়া ইউনিয়নের পরালিদহ গ্রামের শফিকুল আযম এর মেয়ে। মৃত্যুর আগে তিনি খুলনা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (২০ জুলাই) গভীর রাতে তিনি গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন, সকালে অনেক ডাকাডাকির পরেও দরজা না খুললে দরজা ভেঙে ভিতরে ঢুকে তার দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বলেছেন, লাবনী আক্তারের বাবা।
তিনি বলেন, গত ১৭ জুলাই এক সপ্তাহের ছুটিতে লাবনী গ্রামের বাড়িতে বেড়াতে আসে। গ্রামের বাড়িতে এসে সে শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের সারঙ্গ দিয়া গ্রামে তার নানা বাড়িতে ছিলো।
আত্মহত্যার বিষয়ে জানতে চাইলে শফিকুল আজম বলেন, সাংসারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে লাবনীর কলহ চলে আসছিলো। স্বামীর সাথে বনিবনা হচ্ছিল না বলেই আমার মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
চৌকস পুলিশ অফিসার লাবনী আক্তার ৩০ তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদান করেন।
শ্রীপুর থানায় ওসি প্রিটন সরকার বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মাগুরা মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh