রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

কুলাউড়া থানা পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ সাগর রিকমন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাগর বরমচাল চা বাগানের দুলন রিকমনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সার্বিক দিকনির্দেশনায় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে থানার এসআই মো. এনামুল হক ও এএসআই নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাজারের মতিলাল বিশ্বাসের হোটেলের সামনে থেকে সাগরকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেন।
বিষয়টি নিশ্চিত করে ওসি মো. আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত সাগরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে শনিবার বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh