শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

কুলাউড়া থানা পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া পৌরসভাধীন উছলাপাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- পৃথিমপাশা ইউনিয়নের হটাহরি গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে মো. মুজাহিদ আলী উজ্জ্বল (৩৩) ও ব্রাহ্মণবাজারের মির্জাপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে তাজুল ইসলাম (২৫)।
থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সার্বিক দিকনির্দেশনায় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে কুলাউড়া পৌরসভাধীন উছলাপাড়া এলাকায় পুলিশ এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে থানার এসআই পরিমল চন্দ্র দাস ও এএসআই মো. নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উছলাপাড়ার গর্নভেলি সিএনজি ফিলিং স্টেশনের সম্মুখ থেকে দেড় কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করেন।
বিষয়টি নিশ্চিত করে ওসি মো. আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh