সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার।

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

কুলাউড়ায় কাঁঠালগাছের ডালে গলায় ফাঁস দিয়ে সারি উরাং (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার (২ অক্টোবর) রাতে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগান এলাকা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
উদ্ধারের পর সোমবার (৩ অক্টোবর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সারি উরাং ওই বাগানের শ্রীবাস দাসের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার বিকেলে পূজো দেখতে বাড়ির লোকজন মন্দিরে যান। এরপর সন্ধ্যার কোনো এক সময় গৃহবধূ সারি উরাং বাড়ির পাশে একটি কাঁঠালগাছের ঢালের সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
রাতে বাড়ির লোকজন ঘরে এসে তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশে কাঁঠালগাছে গলায় ফাঁস লাগানো তার লাশ দেখতে পান। পরে তারা দ্রুত পুলিশকে খবর দিলে থানার এসআই নাইমুল হাসান ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh