শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

কুলাউড়া থানা বার্ষিক পরিদর্শনে জেলা পুলিশ সুপার জাকারিয়া

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

কুলাউড়া থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। রবিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সুপার থানায় পৌঁছলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে গার্ড অব অনার ও সশস্ত্র সালাম প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর এনামুল হক ও ডিএসবির ইন্সপেক্টর মো. রজিউল্লাহসহ থানার পুলিশ কর্মকর্তারা।
পরে পুলিশ সুপার পর্যায়ক্রমে অ্যালার্ম প্যারেড, নারী ও শিশু হেল্প ডেস্ক, রেজিস্টার বহি:, থানা চত্বরসহ প্রতিটি বিষয় ও কার্যক্রম খতিয়ে খতিয়ে পরিদর্শন করেন। পরিদর্শনকালে থানার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
এ ছাড়া পুলিশি ভূমিকা ফুটিয়ে তুলতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল অফিসার ও ফোর্সসহ গ্রাম পুলিশের সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh