শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়া শহরকে যানজটমুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

কুলাউড়ায় যানজট নিরসনকল্পে ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।
এ সময় সড়কের উপর অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখার অপরাধে ৭ গাড়িচালককে ২৬ হাজার ৫ শত টাকা জরিমানা করেন তিনি।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে যানজট নিরসনকল্পে ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সড়কের উপর অবৈধভাবে সিএনজি অটোরিকশা গাড়ি পার্কিং করে রাখার অপরাধে এবং গাড়ির কাগজপত্র দেখাতে না পারায় ৭ গাড়িচালককে ২৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, কুলাউড়া উপজেলাকে যানজটমুক্ত করতে গত ১৪ নভেম্বর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সপ্তাহে দুইদিন করে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সেই লক্ষে শুক্রবার বিকেলে পৌর শহর এলাকায় অভিযান চালিয়ে সড়ক দখল করে অবৈধভাবে সিএনজি অটোরিকশা পার্কিং করে রাখার অপরাধে এবং গাড়ির কাগজপত্র দেখাতে না পারায় ৭ গাড়িচালককে ২৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানকালে কুলাউড়া থানাপুলিশের একটি দল তাকে সহযোগিতা করে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh