বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময়

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

কুলাউড়ার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মীদের সাথে মতবিনিময় করেছেন থানার ওসি মো. আব্দুছ ছালেক। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে থানা ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময়ে কুলাউড়ার গণমাধ্যম কর্মী ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওসি মো. আব্দুছ ছালেক মতবিনিময়কালে সাম্প্রতিক সময়ে কুলাউড়ায় কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা উল্লেখ করে বলেন, কুলাউড়ার বাইরের কিছু চিহ্নিত দাগী চোর স্থানীয় তাদের সহযোগীদের সহায়তায় এ চুরির কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ১ জনকে আটকসহ কাগজপত্র বিহীন ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

চুরি যাওয়া মোটরসাইকেলগুলো অচিরেই উদ্ধার হবে বলে তিনি আশ্বস্ত করেন। চুরি-ডাকাতি রোধে প্রতিদিন দিনেরাতে পুলিশের পৃথক পৃথক পেট্রল পার্টি কাজ করে যাচ্ছে। পাশাপাশি মাদক জব্দসহ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।
তিনি আরও বলেন, শহরের অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ ও যানজট নিরসনে পুলিশ মাইকিং করে ২/১ দিনের মধ্যে কাজ শুরু করবে। এ ছাড়াও কুলাউড়ার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের বিভিন্ন সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহবান জানান ওসি।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, এসআই এনামুল হক, আব্দুর রহিম জিবান, মনির হোসেন প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh