বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হজের কোটা বাড়লো ৫ হাজার শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ ৩১ ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন

কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি এই স্লোগানকে ধারন করে কুলাউড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ১৩ অক্টোবর (মঙ্গলবার) এক আলোচনা সভা ও মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পালের পরিচালনায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগকে প্রশমন করা সম্ভব হবে বলে মতামত ব্যক্ত করেন। অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা নিবাস পাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুলাউড়া স্টেশন ইনচার্জ সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান। মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: মছব্বির আলী, সিনিয়র সাংবাদিক ময়নুল হক পবন প্রমুখ।

সভার পূর্বে উপজেলা পরিষদের সম্মুখে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক এক মহড়া অনুষ্টিত হয়। মহড়া ও অনুষ্টানে রেলওয়ে জুনিয়র বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ফায়ার সার্ভিসের মহড়া অনেক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়।এই ধরনের মহড়াগুলো অগ্নিনিরাপত্তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ায়। বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের কারণে বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, বজ্রপাত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ নানা ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার করা জরুরি। প্রতিটি পরিবারকে জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে আগে থেকেই ধারণা রাখতে হবে। বাড়িঘর ও কর্মস্থল নিরাপদ রাখা, জরুরি যোগাযোগ নম্বর সংরক্ষণ, প্রয়োজনীয় ওষুধ ও শুকনো খাবার প্রস্তুত রাখা, নিরাপদ আশ্রয়স্থল সম্পর্কে জানা এবং সরকারি সতর্কবার্তা মেনে চলার মাধ্যমে দুর্যোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh