মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত রাতের ভোটের নির্বাচন মানুষ আর দেখতে চায় না – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি

কুলাউড়ায় বেগম রোকেয়া দিবস উদযাপন, ৩ জয়িতাকে সংবর্ধনা

আব্দুল আহাদ
  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

কুরাউড়ায় অর্থনীতি, সমাজ উন্নয়ন ও জননী হিসেবে সফলতা অর্জন করায় তিন নারীকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে তাদেরকে পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে এবং রাবেয়া সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নিবাহী অফিমার মো. মাহমুদুর রহমান খোন্দকার। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অ. দা.) মো. আবুল বাসার, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, জয়িতা সুফিয়া রহমান ইতি ও রেখা রানী দাস।  সভাশেষে উপজেলা পর্যায়ে ৩ জয়িতার মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী কুলাউড়া পৌরসভার সুফিয়া রহমান ইতি, সমাজ উন্নয়নে কাদিপুরের রেখা রানী দাস ও সফল জননী বনগাঁও এলাকার চম্পা বেগমকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উপহার প্রদান করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh