শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

কুলাউড়ায় গাঁজা ও মদসহ নারী আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

কুলাউড়ায় গাঁজা ও দেশীয় তৈরি চোলাই মদসহ প্রেমসুক্ষিয়া রবি দাস (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ২৬ ডিসেম্বর তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা ও ১৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, থানার এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাতে বিশেষ অভিযান চালিয়ে শরীফপুর ইউনিয়নের তিলকপুর চা বাগান তাকে আটক করে পুলিশ। প্রেমসুক্ষিয়া রবি দাসের বাড়ি তল্লাশি করে ৪টি প্লাস্টিকের ড্রামের ভেতরে রাখা ১৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ১কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার ২৭ ডিসেম্বর কুলাউড়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh