শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ৩য় উপজেলা গার্ল গাইড ক্যাম্প-২৩ এর উদ্বোধন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

কুলাউড়ায় ৩য় উপজেলা গার্ল গাইড ক্যাম্প-২৩ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের আয়োজনে তিনদিন ব্যাপী এ ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সুন্দর সমাজ বিনির্মাণে ও দেশসেবায় গাল গাইডসরা অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সভাপতি শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক এবং কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা আখন্দ জান্নাতুল মাওয়া বেলি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার, ওসি মো. আব্দুছ ছালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম প্রমুখ।
ক্যাম্পে উপজেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৭০ জন শিক্ষিকাসহ ছাত্রীরা অংশগ্রহণ করছে বলে জানা যায়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh