বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

 

কুলাউড়া উপজেলার বরমচাল রেলস্টেশনের কাছে খাদিমপাড়া এলাকায় বুধবার ১৮ জানুয়ারি ট্রেনের নিচে কাটা পড়ে আলভী (১০) নামক এক শিশু মারা গেছে। সে খাদিমপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য শামীম উদ্দিনের ছেলে । বরমচাল নন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
স্থানীয় লােকজন ও রেলওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন বরমচাল স্টেশন অতিক্রম করার পর খাদিমপাড়ায় শিশু আলভী ট্রেন দেখে রেললাইন অতিক্রম করার চেষ্টা করে। এসময় সে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে রেলওয়ে থানার এসআই রবিন খানের নেতৃত্বে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে নিয়ে আসেন।
রেলওয়ে থানার এসআই রবিন খান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh