বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

বাজারে আসছে আইফোন ১৩; নেটওয়ার্ক ছাড়া কল যাবে

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোনের ত্রয়োদশ সংস্করণ। তার আগেই আইফোন-১৩ নিয়ে নানা জল্পনা চলছে। তাতে নতুন সংযোজন করলেন অ্যাপল বিশেষজ্ঞ মিং চি কুও।  তার দাবি, মোবাইল নেটওয়ার্ক না থাকলেও কল করতে পারবেন আইফোন ১৩-র ব্যবহারকারীরা। বস্তুত লো-আর্থ-অরবিটের স্যাটেলাইট ফোন আনতে চলেছে অ্যাপল।

কোয়ালকম কাস্টমাইজড এক্স৬০ বেসব্যান্ড চিপ থাকতে পারে আইফোন-১৩ তে। এতে ফোরজি বা ফাইভজি নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে। এর জন্য মার্কিন স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি ‘গ্লোবালস্টার’ সঙ্গে কাজ করতে হবে টেলিকম অপারেটরদের।

বলা যায়, গ্লোবালস্টারের উপগ্রহ ব্যবহার করে গ্রাহকদের পরিষেবা দেবে তারা। স্মার্টফোনে স্যাটলাইট সংযোগ নিয়ে আশাবাদী অ্যাপল। এই সংক্রান্ত গবেষণাও করছেন তারা।

এখন পর্যন্ত কোনো স্মার্টফোনে স্যাটেলাইট কলের সুবিধা নেই। অ্যাপল ছাড়াও একাধিক সংস্থা এ নিয়ে কাজ করছে। শোনা যাচ্ছে, ১৪ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করতে পারে আইফোন-১৩। মডেল থাকতে পারে চারটি। আইফোন-১৩, আইফোন-১৩ প্রো, আইফোন-১৩ প্রো ম্যাক্স ও আইফোন-১৩ মিনি। ডিসপ্লে মিনি ভার্সনের ৫ দশমিক ৪ ইঞ্চি ও প্রো ভার্সনের ৬ দশমিক ১ ইঞ্চি হতে পারে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh