কুলাউড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার

 

কুলাউড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৬ মে) পৌর শহরের উছলাপাড়াস্থ লিটল স্টার একাডেমিতে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা এ নির্বাচনে ২৬২ জন ভোটারের মধ্যে ২০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সমিতির কার্যকরি কমিটির ৬ পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে মো. আবু তাহের ১২৬ ভোট পেয়ে সভাপতি ও সুফিয়ান আহমেদ ১১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া সহসভাপতি পদে তোফায়েল আহমদ ডালিম ১২৭ ভোট এবং সদস্য পদে মো. পংকি মিয়া ১১২, নিপার আহমদ ১১০ ও ইমরান হোসেন ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে মো. আজাদ মিয়া ৭৭ ভোট, সাধারণ সম্পাদক পদে মো. সফিক মিয়া আপিয়ান ৭১ ভোট ও জুবের খান ১৭ ভোট, সহসভাপতি মো. তাহির মিয়া ৭৩ ভোট এবং সদস্য পদে মো. পারভেজ রশীদ ৯২ ভোট ও সাজ্জাদুর রহমান সাজু ৫৬ ভোট পেয়ে পরাজিত হন।

দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল এবং সদস্য পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু ও বরকত উল্লাহসহ ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি।

Theme Developed BY NewsFresh