রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

হাতির আক্রমণে প্রাণ গেলো মাহুতের

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩

 

মৌলভীবাজারের জুড়ীতে হাতি আনতে গিয়ে হাতির আক্রমণে কুলাউড়ার রাসেল মিয়া (৪০) নামে এক মাহুতের (রক্ষক) মৃত্যু হয়েছে। রবিবার (৭ মে) বিকেলে জুড়ীর চুঙ্গাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। রাসেল কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।
রাসেলের সঙ্গে থাকা চিনু মিয়া নামে হাতির আরেক মাহুত জানান, জুড়ীর চুঙ্গাবাড়ি এলাকায় তারা রবিবার বিকাল ৪টার দিকে হাতি দিয়ে বাঁশমহালের কাজ করছিলেন। এ সময় কুলাউড়া থেকে হাতি নিতে আসা রাসেল হাতির সামনে গেলে হাতিটি তাকে আক্রমণ করে। পরে সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, ঘটনাটি জুড়ী থানা এলাকায় হওয়ায় জুড়ী থানাপুলিশকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh