শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত

কুলাউড়ায় ৮০ ক্লাব-সংগঠন পেল ক্রীড়া সামগ্রী

মাহফুজ শাকিল
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজুর মাধ্যমে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৮০টি ক্লাব ও সংগঠন পেয়েছে ক্রীড়া সামগ্রী। এ উপলক্ষে সোমবার বিকেলে কুলাউড়ায় একুশে স্পোর্টস অর্গানাইজেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় ক্রীড়া সামগ্রী বিতরণী অনুষ্ঠান। আলোচনা সভায় সদর ইউনিয়নের চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমানের সভাপতিত্বে ও সাংবাদিক রফিকুল ইসলাম মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক, টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক, কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, আওয়ামীলীগ নেতা তাঁজ খান, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, কোয়াব সভাপতি মাসুদ হোসেন প্রমুখ।

সভা শেষে ক্লাব ও সংগঠনের নেতৃবৃন্দের মাঝে ক্রীড়া সামগ্রী (ব্যাডমিন্টন, ফুটবল, ভলিবল ও ক্রিকেট সামগ্রী) বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh