রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে

সিলেটে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে ১২ জন নিহত

সিলেট প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩

সিলেটে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার ও আহতদের হাসপাতালে পাঠাচ্ছে।বা

বুধবার  সকাল সাড়ে ৬টার দিকে সিলেটের নজির বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস।

তিনিবলেন, খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহার নেতৃত্বে পুলিশ সেখানে উপস্থিত হয়েছেন ।সিলেটের মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোলরুম থেকে বলা হয়েছে, পিকআপ ভ্যানটি ৩০ থেকে ৩৫ জন নির্মাণশ্রমিক নিয়ে যাচ্ছিল। পরে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে। পিকআপ ভ্যানের চালক ঘটনার পর পর পালিয়ে যায়। তবে ট্রাকের চালক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে একজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh