কুলাউড়ায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

 কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে শতাধিক ইয়াবাসহ সেলিম আহমেদ (৩২) এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশের একটি টিম।
বুধবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকা থেকে গ্রেপ্তারের পর তাকে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে কারাগারে প্রেরণ করে পুলিশ। গ্রেপ্তারকৃত সেলিম ওই ইউনিয়নের পশ্চিম গুড়াভুই গ্রামের মৃত চেরাগ মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ বুধবার বিকেলে ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গোপন তথ্যের ভিত্তিতে লুয়াইউনি চা বাগানের মেইন গেইটের সামনে থেকে ১০২ পিস ইয়াবাসহ সেলিমকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, গ্রেপ্তারকৃত সেলিমকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Theme Developed BY NewsFresh