শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

কুলাউড়ায় সামাজিক সংগঠন লংলা ইউনাইটেড’র বর্ণাঢ্য অভিষেক

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের সাত ইউনিয়নের ৬০১ জন প্রতিভাবান তরুণকে নিয়ে নবগঠিত সামাজিক সংগঠন লংলা ইউনাইটেড’র কার্যকমিটির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ৯ সেপ্টেম্বর বিকেলে রবিরবাজারে একটি বিশাল র‌্যালী শেষে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অভিষেক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নওয়াব আলী হাসিব খানের সভাপতিত্বে ও সম্পাদক আব্দুল কাদিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার ২ আসনের সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান। বিশেষ অতিথির বক্তব্য দেন পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নওয়াব আলী নকী খান, রাজনীতিবিদ আশিকুর রহমান ফটিক, রবিরবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সম্পাদক আবু মুহাম্মদ নাসির উদ্দিন, লংলা ইউনাইটেড’র উপদেষ্টা ও সাংবাদিক এম এ হামিদ, তানভীর ইসলাম তৌফিক, সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু প্রমুখ। এসময় লংলা ইউনাইটেড এর সহ সভাপতি কামরুল হাসান, সহ সভাপতি গোলাম মাওলা চৌধুরী দোহা, সহ সাংগঠনিক সম্পাদক সুজন আহমদ, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সামাদ, সহ সাধারণ সম্পাদক দুলাল মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন সুমন,সহ সাংগঠনিক সম্পাদ মাহিবুর রহমান মাহিদ,সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও লংলা ইউনাইটেড এর সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক মতাদর্শ পিছনে ফেলে সামাজিক উন্নয়নে সংগঠনের প্রতিটি সদস্যকে ভূমিকা রাখতে হবে। শিক্ষার বিস্তারসহ বিশেষ করে মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিংসহ সামাজিক সকল অবক্ষয় প্রতিরোধে এই সংগঠনকে ভূমিকা রাখার আহবান জানানো হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh