বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

কুলাউড়ায় পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

 

ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন , দেবোত্তর বোর্ড গঠন , হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়ায় ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে বিকাল ৪টায় মানববন্ধন অনুষ্টিত হয় ।
পূজা উদযাপন পরিষদের আহবায়ক ডা: অরুনাভ দে সভাপতিত্বে ও সদস্য সচিব অজয় চন্দ্র দাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য – স্বপন কুমার দেব রতন, ভানু পুরকায়স্থ, বিষ্ণু পদ দত্ত,
বিধান চন্দ, চিত্ত রঞ্জন মল্লিক, অশোক ধর প্রমুখ ।
এ সময় বক্তারা বলেন, মানববন্ধনে বক্তারা বলেন,
দূঃখের বিষয় গত সাড়ে ১৪ বছরেও সরকার তাদের ইস্তেহার অনুযায়ী হিন্দুদের অধিকার রক্ষায় কাজ করেনি। এরফলে হিন্দুদের জমি দখল, নাবালিকা মেয়েদের ফুসলিয়ে নিয়ে আইন বহির্ভুতভাবে ধর্মান্তরকরন, হিন্দুদের উপর হামলা, মন্দির ও প্রতিমা ভাঙচুর, ধর্ম অবমাননার অভিযোগ এনে হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও মিথ্যা মামলা দেওয়ার ঘটনা চলছে। অধিকাংশ ক্ষেত্রে হিন্দু নির্যাতনের ঘটনায় ন্যয় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে না। তাই আজ বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ তিন দফা দাবিতে দেশব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করছে। আগামি সংসদীয় নির্বাচনের আগে বর্তমান সরকার এসব দাবি না মানলে তারা বৃহত্তর কর্মসুচি নেবে।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সত্য পাল, রামকৃষ্ণ ভট্টাচার্য, জুয়েল দে, মতি লাল ভট্টাচার্য, অনন্ত মল্লিক, বিকাশ পাল, বিদ্যুৎ দাস,চন্দন মল্লিক, পিংকু দাস, রিপন মল্লিক , মোহন মল্লিক,সমিরন দাস ,কনক ধর প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh