বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

সহকারী স্টেশন মাস্টার পদে লোকবল নেবে বাংলাদেশ রেলওয়ে

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
পদের নাম: (লিংক)  সহকারী স্টেশন মাস্টার

পদের সংখ্যা: ২৩৫টি
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরণ: নারী-পুরুষ
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা। অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

আবেদন যোগ্যতা

আগ্রহী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। কমপক্ষে ২য় শ্রেণি থাকতে হবে।

আবেদনের সময়

আবেদন প্রক্রিয়া শুরু হবে ৭ সেপ্টেম্বর, ২০২১ থেকে। চলবে ৬ অক্টোবর পর্যন্ত।

আবেদনের বয়স

এ বছরের ১ সেপ্টেম্বরে যাঁদের বয়স ১৮ পূর্ণ হবে, তাঁরা আবেদন করতে পারবেন ‘সহকারী স্টেশন মাস্টার’ পদে। এ ছাড়া বয়স ৩০ পেরিয়ে যাওয়ারাও আবেদন করতে পারবেন।

গত বছরের মার্চে বাংলাদেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয় দেশে। ১৮ মার্চে প্রথম মৃত্যু হয় বাংলাদেশে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। তাই সরকারি চাকরির আবেদনের জন্য বয়স কমিয়ে দেওয়া হয়। গত বছরের ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৫ মার্চে যে প্রার্থীর বয়স ৩০ বছর হয়েছে তাঁরাও আবেদনের যোগ্য হবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন যেভাবে

আগ্রহীরা এই http://br.teletalk.com.bd ঠিকানায় আবেদন করতে পারবেন ।

আবেদন ফি

টেলিটক সিমের মাধ্যমে ১১২ টাকা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh