শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

আতিকুর রহমান আখই’র প্রচেষ্টায় কমলো এনা ও শ্যামলীর বাসের ভাড়া

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

 

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও কেবিসি নিউজের বার্তা প্রধান সকল ন্যায়সংগত আন্দোলনের অগ্র সৈনিক এম আতিকুর রহমান আখই’র ঐকান্তিক প্রচেষ্টায় কুলাউড়া থেকে ঢাকা গামী এনা পরিবহন ও শ্যামলী পরিবহনের বাস সমুহের ভাড়া কমেছে একশত টাকা করে।
তথ্য নিয়ে জানাযায়, এতদিন থেকে কুলাউড়া থেকে ঢাকা গামী বাস যাত্রীদের কাছ থেকে এনা পরিবহন ৭৯০ টাকা ও শ্যামলী পরিবহন ৭৫০ টাকা করে আদায় করতো। কিন্তু বিয়ানীবাজার থেকে ঢাকার ভাড়াও এনা পরিবহন ৭৯০ টাকা ও শ্যামলী পরিবহন ৭৫০ টাকা নিতো। কুলাউড়া থেকে বিয়ানীবাজার এর মধ্যেকার দুরত্ব ৫৫ কিলোমিটার হওয়ায় বিয়ানীবাজার ও কুলাউড়া থেকে সমপরিমাণ ভাড়া আদায়ে আপত্তি তুলেন। তিনি বিষয়টি এনা পরিবহন ও শ্যামলী পরিবহনের স্থানীয় কাউন্টার ব্যবস্থাপক দের নিকট প্রতিবাদ করেন এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় উপস্থাপন করেও কোন সমাধান না পেয়ে সর্বশেষ তিনি এনা পরিবহন ও শ্যামলী পরিবহনের উচ্চ প্রদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেন।
এবিষয়ে দীর্ঘ আলোচনা জল্পনা কল্পনা করার পর সর্বশেষ কুলাউড়াবাসীর পক্ষ থেকে আতিকুর রহমান আখই এর দাবী অনুযায়ী আগের ভাড়ার চেয়ে একশত টাকা কম রাখার ঘোষণা দেন। এখন থেকে কুলাউড়া থেকে ঢাকা গামী এনা পরিবহন ও শ্যামলী পরিবহনের যাত্রীরা এনা পরিবহনে ৭৯০টাকার পরিবর্তে ৭০০ টাকা ও শ্যামলী পরিবহনের যাএীরা ৭৫০ টাকার পরিবর্তে ৬৫০ টাকায় ঢাকা গমন করিতে পারবেন।
উল্লেখ যে, কুলাউড়া থেকে প্রতিদিন এনা পরিবহন, শ্যামলী পরিবহন ও শ্যামলী এন আর পরিবহনের সর্বমোট ১৯ টি বাস কুলাউড়া হয়ে ঢাকা গমন করে,স্থানীয় কাউন্টার সুএে জানাযায় গড়ে ১২৫ থেকে ১৫০ জন যাত্রী কুলাউড়া থেকে বাস যোগে ঢাকায় যাতায়াত করেন। সে হিসেবে প্রতি যাত্রীদের ১০০ টাকা করে সাশ্রয় হলে গড়ে প্রতি দিন ১৫ হাজার টাকা, প্রতি মাসে ৪ লক্ষ ৫০ হাজার টাকা ও প্রতি বছরে ৫৪ লক্ষ টাকা সাশ্রয় হবে কুলাউড়ার যাত্রীদের।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh