শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

হাজীপুর সোসাইটি কুলাউড়ার উদ্যোগে ১ লক্ষ টাকার চেক প্রদান

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

হাজীপুর সোসাইটি, কুলাউড়ার উদ্যোগে উপজেলার কর্মধা ইউনিয়নের দিঘল কান্দিগ্রামের জটিল রোগে আক্রান্ত সুধীর মালাকারকে চিকিৎসার জন্য এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়। শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে চেক তুলে দেন হাজীপুর সোসাইটি কুলাউড়ার কো-চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি তার বক্তব্যে হাজীপুর সোসাইটির ভূয়সী প্রশংসা করে বলেন, সংগঠনটি জন্মলগ্ন থেকেই অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সোসাইটির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিক, সোসাইটির সহ-সাধারণ সম্পাদক প্রভাষক খালিক উদ্দিন, কার্যকরি পরিষদের সদস্য আব্দুল কুদ্দুস, অর্থ সম্পাদক একে শমছু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক হোসেন মনসুর উদ্দিন,
হাজীপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন ও কর্মধা ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক নিত্য মল্লিক। তাছাড়া সোসাইটির সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh