বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার – ২ কুলাউড়া আসনে প্রতীক বরাদ্দের পরপরই জমে উঠেছে প্রচার প্রচারণা। প্রার্থীদের পক্ষ থেকে উপজেলার প্রত্যেক এলাকায় চলছে মাইকিং। এছাড়া প্রার্থী বাদেও প্রচার প্রচারণায় থেমে নেই কর্মী সমর্থকরা।
সোমবার (১৮ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৪টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
সেখানে মৌলভীবাজার -২ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন, তাদের মধ্যে প্রতীক পাওয়ার পরপরই এই আসনে
আওয়ামী লীগের প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল (নৌকা) প্রতীক, স্বতন্ত্র থেকে একেএম সফি আহমদ সলমান (ট্রাক) প্রতীক, তৃণমূল বিএনপি থেকে এম এম শাহীন (সোনালী আঁশ) প্রতীক পেয়েই তাদের নির্বাচনী জোর প্রচারণা শুরু করেছেন । এই আসনে অন্য প্রার্থীরা হলেন স্বতন্ত্র থেকে আব্দুল মতিন (কাচি) প্রতীক, জাতীয় পার্টি থেকে আব্দুল মালিক (লাঙ্গল) প্রতীক, ইসলামী ঐক্যজোট থেকে মাওলানা আসলাম হোসাইন রহমানী (মিনার) প্রতীক, ইসলামী ফ্রন্ট থেকে আব্দুল মোত্তাকিম তামিম (মোমবাতি) প্রতীক ও বিকল্পধারা থেকে মো. কামরুজ্জামান সিমু (কুলা) প্রতীক পেয়েছেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh