বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

জেলা পুলিশ সুপারের কুলাউড়া সার্কেল অফিস পরিদর্শন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

 

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) অফিস পরিদর্শন করেছেন। ১৮ ডিসেম্বর (সোমবার)বিকেল ৩ ঘটিকায় তিনি কুলাউড়া সার্কেল অফিসে পৌঁছলে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় পুলিশ সুপার মো. মনজুর রহমান কুলাউড়া সার্কেল অফিস ঘুরে দেখেন এবং অফিসের বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ, বড়লেখা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, জুড়ী থানার অফিসার ইনচার্জ এস এম মাইন উদ্দিন, ডিএসবির অফিসার ইনচার্জ রুজুউল্লাহ খান, কুলাউড়া থানার ওসি (তদন্ত) ক্যশৈনু, এস আই আমির উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh