বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

কুলাউড়ায় কোয়াবের আয়োজনে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

 

কুলাউড়া ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর আয়োজনে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

২২ জানুয়ারি সোমবার দুপুর ১২ টায় স্থানীয় নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ¦ মিছবাহুর রহমান। সংগঠনের সভাপতি মাসুদ হোসেন মসুদের সভাপতিত্বে ও কাউছার আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া সংগঠক হাসান আহমেদ জাবেদ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, লন্ডন প্রবাসী ক্রীড়া সংগঠক সাহেদ চৌধুরী ও ফজল আহমদ ফজলু, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: মছব্বির আলী, সাংবাদিক জসীম চৌধুরী, মহি উদ্দিন রিপন, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী মাজেদুর রহমান আফজাল, ক্রীড়া সংগঠক রবিউল আউয়াল মিন্টুসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা। উল্লেখ্য, এবার টুর্নামেন্টে মোট ৪৮টি দল অংশগ্রহণ করে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh