শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

আবেদ চৌধুরীর পঞ্চব্রীহি ধান উদ্ভাবন ব্যতিক্রমী উদ্যোগ – এমপি নাদেল

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, সরকারের নজরদারি আর প্রণোদনার কারণে কৃষিতে আজ বিপ্লব ঘটেছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে হাজীপুর সোসাইটি, কুলাউড়া আয়োজিত উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে কৃষকদের মাঝে বিশিষ্ট জীনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর উদ্ভাবনী পঞ্চব্রীহি ধানের বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
তিনি বলেন, কৃষি আমাদের সমৃদ্ধির হাতিয়ার। বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এর পেছনে সবচেয়ে বড় অবদান কৃষির।
কৃষি নিয়ে সরকার ব্যাপকভাবে গবেষণা করছে এবং গবেষণার মধ্য দিয়ে নতুন নতুন জাত উদ্ভাবন করছে।  এর মধ্যে ড. আবেদ চৌধুরীর পঞ্চব্রীহি ধান উদ্ভাবন ব্যতিক্রমী উদ্যোগ। এই ধানের চাষাবাদ সারাদেশে ছড়াতে হবে।
তিনি আরো বলেন, কৃষি যাতে মানুষের কাছে আকর্ষনীয় হয়, কৃষিকে কিভাবে আরো সাবলীল ও লাভজনক করা যায় তা নিয়ে সরকারও চিন্তাভাবনা করছে। এসময় তিনি কুলাউড়ার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সংগঠনের সভাপতি মেজর (অবঃ) নুরুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান তালুকদার মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, সহসাধারণ সম্পাদক প্রভাষক খালিক উদ্দিন, কোষাধ্যক্ষ একে শমছু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী সোহাগ, ব্যবসায়ী আব্দুল মুকিত মুকুল, ইমন আহমদ রইছ প্রমুখ । অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি পৌরসভার রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ও রাউৎগাঁও ইউনিয়নের নেছা খাতুন মহিলা মাদ্রাসার উদ্বোধন উদ্বোধন করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh