শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

মেজর (অবঃ) নুরুল মান্নান চৌধুরী পাইকপাড়া এমএ আহাদ কলেজের সভাপতি মনোনীত

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

কুলাউড়ার পাইকপাড়া এমএ আহাদ আধুনিক কলেজ পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষক ও হাজীপুর সোসাইটি, কুলাউড়ার সভাপতি মেজর (অবঃ) নুরুল মান্নান চৌধুরী। রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নবনির্বাচিত সভাপতি মেজর (অবঃ) নুরুল মান্নান চৌধুরী কলেজে পৌঁছলে তাঁকে

ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হানিফসহ কলেজের অন্যান্যা শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে নুরুল মান্নান চৌধুরী সভাপতি মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন হাজীপুর সোসাইটি, কুলাউড়া ট্রাস্টি বোর্ডের কো-চেয়ারম্যান ও সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সংগঠনের সহসভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান।
উল্লেখ্য, নুরুল মান্নান চৌধুরী ১৯৮৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৯১ সালে তিনি কমিশন লাভ করেন। ২০০৪ সালে তিনি স্বেচ্ছায় অবসরে যান। তাঁর বাবা আব্দুল মুক্তাদির চৌধুরী জুবেদ ছিলেন মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক ও মা খুশমন আরা বেগম একজন লেখক। বর্তমানে ঢাকায় সিকিউরিটি লিংক নামে তাঁর একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh